Posts

Showing posts from December, 2022

মেলায় ভ্রমণ

Image
  মেলায় ভ্রমণ বামাপদগঙ্গোপাধ্যায়। জানিনা কতটা পথ হাঁটলে তবে মাধুকরী শেষ করা যায়? আমবাগানের ভেতর দিয়ে যেতে যেতে শুকনো ডাল ধরি। পাতা জড়ো করি। মালসা হাতে করে জল আনতে যাই। দেখি সবই পদ্মপাতায় মতো জল টলমল করছে।  ভাবি এই সেদিন কদম্বগাছির কাছে অসীম বৈষ্ণবদের বাটিতে কীর্তন শুনতে গিয়ে শুনলাম মহাপ্রভু নাকি ভাইকে খুঁজতে গিয়ে অনেক পথ হেঁটে ছিলেন। তবে শুনিনি তিনি কোনদিন মাধুকরী করেছেন! আর কত পথ আমায় হাঁটতে হবে? কোথায় গেলে আমার ভ্রমণ শেষ হবে? এ বড় ধাঁধা। বাউল মন বলে চলো। বোষ্টমী বলে  আর গিয়ে কাজ নেই।চলো নাড়া বাঁধি। মাটিতে গর্ত করি তুলসী মঞ্চগড়ি। কিন্তু তুলসী গাছে পাতা হয় না। মন বলে শীতে মেলায় চলো। জয়দেব মেলায়। অষ্টমী বাউল একতারাতে সুর তুলে ছিল : বৃন্দাবনের পথে যাব পথ দেখাবে কে? আহ। ধুলোটের উৎসবে কনকনে হাওয়ায় মামা ভাগ্নে পাহাড়ের ঠান্ডা পাথর পায়ে ছ্যাঁকা মারে। বোষ্টুমকে বলি আর কত পথ।  বলা না বলা কথাগুলো অব্যক্ত রেখে চরাচরে দাপিয়ে বেড়ানো দামাল ছেলেটি আজ পথ খুঁজতে পথে বেরিয়েছে। যাহা খেলে বোচাবুচি চলো হুয়া দেখি যাই। খনির কিশোর গায়ে কালো চাকা চাকা দাগ। দুরন্ত গতিতে জলে ঝাঁপি...

তেলিয়াগড়ির দুর্গ

Image
তেলিয়াগড়ির  দুর্গ  বামাপদ গঙ্গোপাধ্যায়  ইতিহাস, রাজা, রাজবাড়ী , দুর্গ এইসব শব্দের সঙ্গে বাঙালি এত ভাবে পরিচিত যে এরকম লেখা দেখলেই আর পড়তে ইচ্ছে করে না । না আমি আপনাদের রাজস্থানে নিয়ে যাচ্ছি না । আমি এমন একটা দুর্গে নিয়ে যাব যে দুর্গের সঙ্গে বাঙালির ইতিহাস নানা ভাবে জড়িত । অথচ খুব কম মানুষ আছেন যার সাথে এই দুর্গের পরিচয় আছে । যে দুর্গ বাংলার ভাগ্য নিয়ন্ত্রণ করতো । তেলিয়াগড়ির দুর্গ জয় করলেই বাংলা জয় করা যেত । সেখানেই আজ আমাদের ভ্রমণ বিচরণ ।  একটু পেছন দিকে যাই । মানে ইতিহাসের পাতায় যাবো ।জানি হলুদ বিবর্ণ পাতা পড়তে ইচ্ছে করে না । তবুও বলি । গিয়াসউদ্দিন ইওয়াজ খিলজি (পরবর্তীতে হুসামউদ্দিন ইওয়াজ খিলজি বলে পরিচিতি পান) বাংলার শাসক ছিলেন। তিনি ১২০৮–১২১০ সালে এবং পুনরায় ১২১২-১২২৭ সালে দায়িত্বপালন করেন। গিয়াসউদ্দিন ইওয়াজ খিলজির বিহার জয়কে দিল্লীর   প্রতি হুমকি হিসেবে ধরা হয় এবং দিল্লীর সুলতান ইলতুতমিশ তাকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত নেন। ১২২৪ সালে ইলতুতমিশ বাংলা আক্রমণ করেন। বিহারের তেলিয়াগড়ে দুই সেনাবাহিনী মুখোমুখি হয়। গিয়াসউদ্দিন ইওয়াজ খিলজির নৌ...

রবীন্দ্রনাথ_ইতালি_ভ্রমণ_ও_মুসোলিনি

Image
রবীন্দ্রনাথ_ইতালি_ভ্রমণ_ও_মুসোলিনি বামাপদ গঙ্গোপাধ্যায় ।  কি এমন ঘটনা ঘটলো রবীন্দ্রনাথকে আবার ইউরোপ যেতে হলো? বিশ্বভারতী কে নতুন করে গড়বার জন্য নোবেল প্রাইজ পাওয়ার পর রবীন্দ্রনাথ ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছেন এবং বক্তৃতা দিয়েছেন। বিদেশ ঘুরে যে অর্থ তিনি সংগ্রহ করেছিলেন সমস্ত অর্থ দান করে গিয়েছিলেন বিশ্বভারতীকে । রবীন্দ্রনাথের ১৯২৬ সালের ওই ইতালি সফর শুরু হয় জুন মাসের প্রথম সপ্তাহে। সেটি ছিল তাঁর দ্বিতীয় ইতালি-দর্শন। এর আগে ১৯২৫ সালের জানুয়ারি মাসে তিনি ইতালি যান কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে। এবার যাচ্ছেন মুসোলিনির আমন্ত্রণে! সারা বিশ্ব যখন মুসোলিনিকে ফ্যাসিস্ট বলে আখ্যা দিচ্ছে, সেই  সময় রবীন্দ্রনাথ যাচ্ছেন ইটালি? ১৯২৬ সালের ইতালি-সফরে সময় থেকে এখন পর্যন্ত রবীন্দ্রনাথ বিষয়ে আগ্রহীদের প্রশ্ন —রবীন্দ্রনাথ ফ্যাসিস্ট মুসোলিনির আমন্ত্রণে ইতালি গেলেন কেন? অনেকে বলে থাকেন, তিনি জানতেন না যে ইতালিতে তিনি মুসোলিনির অতিথি হতে চলেছেন! তিনি জানতেন না এটা একদম ঠিক বলে আমার  মনে হয় না । ইতালির এই একনায়ক ১৯২২ সাল থেকে ১৯৪৩ সালে তার ক্ষমতাচ্যুত হওয়ার পুর্ব পর্যন্ত ...